জগন্নাথপুরে নিখোঁজের পরদিন নদী থেকে শিশুর লাশ উদ্ধার
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৪৪ PM

জগন্নাথপুরে নিখোঁজের পরদিন নদী থেকে শিশুর লাশ উদ্ধার

সংবাদদাতা

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ০৭:১০:৫৬ AM

জগন্নাথপুরে নিখোঁজের পরদিন নদী থেকে শিশুর লাশ উদ্ধার


সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের পরদিন বাড়ির পাশের নদী থেকে মারজান (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামের ডাউক নদী থেকে লাশ উদ্ধার করা হয়। মারজান তেলিকোনা গ্রামের সাত্তার মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার মারজানের মা-বাবা তাকে বাড়িতে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক আত্মীয়কে দেখতে যান। বাড়ি ফিরে শিশুকে আর খুঁজে পাননি তাঁরা। পরে রাতে তার বাবা জগন্নাথপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের ডাউক নদীতে ওই শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) কাওছার মাহমুদ তোরণ আজকের পত্রিকাকে বলেন, কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর