নিখোঁজের ৫দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ PM

নিখোঁজের ৫দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ১২:৫৫:১৮ PM

নিখোঁজের ৫দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার


হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়া আব্দুল মন্নান মনু মিয়া (৭০)-এর মরদেহ পাঁচ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নাসিরনগর উপজেলার একটি বিল থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মনু মিয়ার বলে শনাক্ত করেন।

এর আগে গত শুক্রবার উপজেলার চৌমুহনী ইউনিয়নের সোনাই নদীতে লাকড়ি সংগ্রহের সময় স্রোতে ভেসে নিখোঁজ হন মনু মিয়া। নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবারের সদস্য ও স্থানীয়রা নদী এবং আশপাশের বিভিন্ন এলাকায় তার সন্ধানে তল্লাশি চালিয়ে আসছিলেন।

মঙ্গলবার রাতে নাসিরনগর উপজেলার একটি বিলে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ মনু মিয়ার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর