লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ PM

লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ০২:২৪:০৯ PM

লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়


হবিগঞ্জের লাখাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব নেওয়া তারেক হাসানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সভায় বিদায়ী ইউএনও সৈয়দ মুরাদ ইসলামের কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ড ও অভিজ্ঞতা নিয়েও আলোচনা করেন সাংবাদিকরা। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকরা লাখাই উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরেন। পাশাপাশি বিদায়ী ইউএনও সৈয়দ মুরাদ ইসলামের দায়িত্ব পালনকালের বিভিন্ন কার্যক্রম ও অভিজ্ঞতার বিষয়ও আলোচনায় আসে।

বিদায়ী ইউএনও সৈয়দ মুরাদ ইসলামের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন স্থানীয় সাংবাদিকরা। একই সঙ্গে নতুন ইউএনও তারেক হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময়কালে তারেক হাসান বলেন, উপজেলার জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

এ সময় স্থানীয় সাংবাদিকরা সৈয়দ মুরাদ ইসলামের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা জানান। পাশাপাশি নতুন ইউএনও তারেক হাসানের কর্মময় জীবনের সার্বিক সফলতা কামনা করেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর